• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাট স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯ এপ্রিল শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৬১২ এবং ৬১৩ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
কোর্সটি উদ্বোধন করেন মোঃ নাজমুল হক,সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই বাগেরহাট।
কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডামেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৬১২ তম কোর্সের কোর্স লিডার ছিলেন শেখ হায়দার আলী বাবু, এলটি, প্রশিক্ষক হিসাবে ছিলেন এ কে এম শফিক সোহাগ এ এলটি, সিরাজুল ইসলাম এ এলটি, মোঃ ফজলুর রহমান রিপন উডব্যাজার এবং ৬১৩-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মোঃ আসাদুল কবীর এলটি, অজয় কুমার বিশ্বাস এএলটি, সেখ সাকির হোসেন উডব্যাজার এবং মোঃ সোহরাব হোসেন উডব্যাজার এই কোর্সে মোট ৯০ জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category