• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট-৩ আসনে নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের প্রান নাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-৩ আসনে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মি সমর্থকদের বিরুদ্ধে নৌকা প্রতিকের র্নিবাচন পরিচালনা কমিটির দায়িত্বরতদের প্রাননাশের হুমকি ও নৌকার কর্মি সমর্থকদের মারধর এবং দলীয় প্রধান শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টা ছিড়েফেলাসহ নানা অভিযোগে মোংলায় সংবাদ সম্মেলন করেছেন,নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির মোংলা উপজেলা ও পৌর কমিটিরনেতৃবৃন্ধ।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নৌকা প্রতিকের মোংলা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। এসময় তিনি অভিযোগ করেন, ঈগল প্রতিকের কর্মিরা প্রতিনিয়ত নৌকা প্রতিকের কর্মি সমর্থকদের মারধর করছে।

একই সাথে নির্বাচনের পরিবেশ নষ্ট তারা পায়তারা করছেন। এনিয়ে তারা এ পর্যন্ত ৮টি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি দাবী করেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতিশ্রতি অনুযায়ী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এসময় মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার, মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর সভার সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম,মোংলা উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ইসরাফিল হাওলাদার ,সাবেক চেয়ারম্যান কবির উদ্দিনসহ আওয়ামীলীগের অনেক নেতা কর্মি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category