• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় চন্ডিপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে মো. লাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ ম-লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফরিদ ম-ল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মছের প্রামাণিকের ছেলে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চন্ডিপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে অতর্কিত হামলা চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লাচ্চুর মাথায় আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়।

পরে জখমী লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেন। মামলায় চন্ডিপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদসহ এজাহার নামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, চন্ডিপুর মাঠে গেম খেলা নিয়ে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে লাচ্চুর ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, অনলাইনভিত্তিক ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে এ বিরোধের সূত্রপাত।

ধৃত আসামী ফরিদ ও জখমী লাচ্চু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ উঠেছে ফরিদ ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের পক্ষ নিয়ে বিএনপি সমর্থক লাচ্চুকে কুপিয়ে জখম করেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ফরিদ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “মামলার এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি লাচ্চুকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category