• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় পুলিশ-র‌্যাবের অভিযানে মাদক উদ্ধারসহ সহ তিনজন আটক

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি :
বাঘায় আমদানি নিষিদ্ধ চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আফতাব হোসেন ওরফে রেন্টু (৩৭), ও শাহাবুল আলী (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঢাকা গামী সুপার সনি পরিবহনের বাঘা কাউন্টার থেকে বুধবার (১৮-অক্টবর) ভোরে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদ সংবাদ সুত্রে বুধবার ভোর ৪টায় ঢাকাগামি সুপার সনি পরিবহনটি বাঘা থেকে ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে সেখানে অভিযান চালিয়ে চারঘাট উপজেলার শিবপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে আফতাব হোসেন ওরফে রেন্টুর কাছ থেকে ২০ বোতল, এবং একই উপজেলার ডাকরা গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহাবুল আলীর কাছ থেকে ২০ বোতলসহ মোট চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও তাদের আটক করা হয়।
এর আগের দিন উপজেলার আলাইপুর সীমান্ত এলাকা থেকে ১২১ বোতল ফেন্সিডিল সহ আব্দুর রউফ ওরফে ঝুন্টু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে রাজশাহী র‌্যাব। আব্দুর রউফ ওরফে ঝুন্টু উপজেলার আলাইপুর (গাবতলী পাড়া) গ্রামের আকরাম আলীর ছেলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের অভিযানে মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকানে মামলার তিন আসামীকে আদালতে সোপর্দ করা হযেছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category