• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬(বালক-বালিকা) এর বাঘা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| সোমবার (৪মে’২৬)বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনার ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রানার্সআপ খোর্দ্দ বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন জয়গুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে রানার্সআপ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়|
খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল| সহকারি পরিচালক ছিলেন-সুজন মাহমুদ ও রকি আহমেদ| ধারাবিবরনীতে ছিলেন- জাতীয় ধারাভাষ্যকর প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও মাহফুজ আহমেদ|

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ও আমান্ত্রিত অথিথিরা| এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়|

ইউএনও শাম্মী আক্তার বলেন, “প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে| গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে উঠে আসা খেলোয়াড়রাই একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে| লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও বাঘাকে এগিয়ে নিতে হবে|”
উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার|

উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, “উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নেয়| ইউনিয়ন পর্যায় থেকে বাছাই হয়ে বালক-বালিকা ২টি দল আজ ফাইনাল খেলেছে| চ্যাম্পিয়ন দুটি দল জেলা পর্যায়ে বাঘা উপজেলার প্রতিনিধিত্ব করবে|”
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো|
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়| ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মুস্তাকিন [বালক] ও ইন্নাতুন [বালিকা] বিভাগের দুই খুদে ফুটবলার|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category