• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার – ৪

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় বিপুল
পরিমান ইয়াবাসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে বাঘা থানাধীন আলাইপুর
মহাজনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ
সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিজানুর রহমান (৩৫), সে বাঘা
থানার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের খাকছার আলীর ছেলে ও
মোঃ সিফাত ইসলাম (২৩), সে একই গ্রামের জিয়ারুল ইসলামের
ছেলে, মোঃ দুর্জয় হোসেন (১৯), সে বাঘা থানার মহদীপুর
(নতুনপাড়া) গ্রামের হাজিফুর রহমানের ছেলে ও মোঃ রাজেস আলী
(২১), সে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় গোপন
সংবাদের ভিত্তিতে জেলা ডিবি জানতে পারেন, আলাইপুর
মহাজনপাড়া গ্রামের এমদাদুল হকের বাড়ির সামনে কয়েকজন মাদক
কারবারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের
ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা-সহ তাদের
গ্রেফতার করে এসআই মোঃ স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category