• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

বাঘা (রাজশাহী)প্রতিনিধি,

মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর স্মরণে বাঘায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর জীবন, কর্ম ও দেশ প্রেমের কথা স্মরণ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় বাঘা উপজেলা কমান্ড এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমান্ড এর আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিস্ট শিল্পপতি,সমাজ সেবক,বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মামুন হোসেন,বাঘা উপজেলা কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, উপজেলা কমান্ড এর সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টার, বাঘা প্রেস ক্লাব এর আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা বেছার আলী,বীর মুক্তিযোদ্ধা আরজেদ মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী,বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category