• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় ভেজাল গুড় তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতে চার জনকে দুইলক্ষ টাকা জরিমানা,

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জাম জব্দ সহ ভেজাল গুড় প্রস্তুত কারক ৪জনকে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত খেজের উদ্দীন প্রামানিকের ছেলে মোঃ এনামুল হক (৩৫), মোঃ রেজাউল করিম (৩২), মোঃ কুদ্দুস আলী (৪০),মৃত ছোবহান প্রামানিকের ছেলে মোঃ রকছেদ আলী(৪৫)।
সোমবার(১৬-০১-২০২৩) র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার রাকিব হোসেনের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বাঘা উপজেলার আটঘরি গ্রামে কতিপয় ভেজাল গুড় ব্যবসায়ী লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়ীতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশ্রিত করে ভেজাল গুড় তৈরী করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করেন এবং ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরন জব্দ করেন।
ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার জানান,ভেজাল গুড় উৎপাদন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়েছে। ভেজাল গুড়সহ উপকরণ ধ্বংশ করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category