• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় মোবাইল ফোন- মোটর সাইকেল উদ্ধার সহ দেশীয় অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে মামলা দায়ের

দিনকাল বিডি / ২৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ৪জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন- উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউনিয়নের আড়পাড়া (কুবলিকান্দি) গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯),কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) সহ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ভিকটিম- ইউসুফ আলী(১৭) নামে একজন। শনিবার( ১১/১০/২০২৫) রাতে তাদের আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টায় চিৎকার শুনে বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে ৪জনকে আটক করে স্থানীয় মাহাতাবের বাসায় রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে । আটকের সময় একজন কৌশলে পালিয়ে যায়।
লালপুরের ইব্রাহীম (পিতা-বাবুল মন্ডল) নামে একজন জানান,বন্ধুদের ডাকে বাঘায় আসেন। পরে উপজেলার খেড়ুর মোড় এলাকায় গিয়ে চা খেয়ে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে অভিযুক্তগণ বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। পরে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারে রেখে যায়।
অফিসার ইনচার্জ(ওসি) আফমআছাদুজ্জামান জানান, পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে দ্রুতবিচার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। উপ পরিদর্শক রবিউল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। এ মামলায় আসামী করা হয়েছে- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন, মনিরুল ইসলাম সহ অজ্ঞাতদের। মামলায় ইউসুফ আলীকে ভিকটিম ও ইব্রাহীমকে স্বাক্ষী করা হয়েছে। দ্রুতবিচার আইনে মামলাটি করেছেন ইউসুফ আলী। মামলায় ৮জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন , মনিরুল ইসলাম,রজব আলী,শান্ত,আনোয়ারুল হক,মিন্টু ও বকুল সহ অজ্ঞাত ৪/৫ জন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category