• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় ২০ হাজার মিটার জাল ও ৭কেজি মাছ জব্দ, জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌ পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার। এর আগে উপজেলা নির্বাহি অফিসার,সহকারি কমিশনার (ভুমি),থানা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সুত্রে জানা যায়,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আইন অমান্যকারিদের সশ্রম কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয়দন্ডের বিধান রেখে ২২দিন (৪ থেকে ২৫ অক্টোবর) নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান , নিষেধাজ্ঞা মধ্যে মোট ১০টি অভিযান পরিচালনা করে ২০তম দিন পর্যন্ত প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যে ৫ লক্ষ টাকা। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ইলিশ মাছগুলো মাদ্রাসা-এতিমখানায় দেওয়া হয়েছে। কাউকে আটক ও দন্ড দেওয়া হয়নি। কিছু জেলে চুরি করে মাছ ধরে বিক্রি করছে। তার দাবি,এবার কমসংখ্যক জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারে নেমেছে। কাউকে আটক ও জরিমানা করা যায়নি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category