• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩জন

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় ২টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের মোট ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ প্যাকেট পাট বীজ,৫কেজি এমওপি,৫কেজি ডিএপি সার এবং ২৪৩ জন দুঃস্তদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা প্রদান করা হয়েছে। শনিবার (৪-৪-২৬) উপজেলার সম্মেলন কক্ষে রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সার, বীজ ও টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচনে দেওয়া অমুচনীয় কালি না শুকাতেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দেওয়া ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষকদের সুরক্ষা এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগনের কাজ করার আহ্বান জানান এবং দলের অবস্থান শক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিপক্ষ দলের রাজনৈতিক সমালোচনা করে মিধ্যা পরিহার ও সততা , নিষ্ঠার সাথে রাজনীতির করার গুরুত্ব আহ্বান জানান। এছাড়াও ডিজেল, পেট্রোল, অকটেন ও সার সিন্ডিকেট এর দিকে নজর রাখতে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা কর্মীদের তাগিদ দেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু , সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুকলেসুর রহমান মুকুল, কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার , উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম শফি-সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুবিধা ভুগি কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category