• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘার কালিদাশখালি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারি শিক্ষার্থীদের ৫বছরের শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটেছে।বৃহসপতিবার(২৫-০১-২০২৪) আনন্দঘন পরিবেশে উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত পরীক্ষায় সফলতা অর্জনে বিদায়ী শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথীরা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সহকারি প্রধান শিক্ষক মশিউর হমান,সহকারি শিক্ষক এ এইচ জামান, বিদায় ছাত্রী সুমি খাতুন,সুরমি খাতুন,অষ্টম শ্রেণীর ছাত্র মাহামুদুজ্জামান,সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুন ও মুনাবীর সাহা।

উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুল ইসলামসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক জানান, এবারের এসএসসি পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category