• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায়সুবিধা ভোগীদের সহায়তাও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠকে বিভাগীয় কমিশনার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সুবিধা ভোগীদের সহায়তা প্রদান ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠকসহ শাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন,বাঘা পৌরসভা,বাজুবাঘা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভ’মি অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।

বুধবার( ২৭ মার্চ) সাড়ে ৩ টায় বাঘা উপজেলা পরিষদ হলরুলে- বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের,৩০০’শ জন সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ জনপ্রতি ৫ হাজার টাকা করে ১০ জনকে ৫০ হাজার টাকা, ২জন জেলেকে২টি গরু, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩জনকে ৬বান্ডিল টিন ও নগদ টাকা ১৮ হাজার, বিশেষ চাহিদা সম্পন্ন ১জনকে ১টি ট্রাইসাইকেল.২জন ক্যান্সার আক্রান্ত ২জনকে ৫০ হাজার করে মোট ১লাখ টাকা, উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে ১৮জনকে ৪লাখ ৮৯ হাজার টাকা ঋণ ,৩৮জন পাটচাষীকে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,উপজেলা কমিশনার(ভ’মি) জুয়েল আহম্মেদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আফিফান নজমু, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ।পরে উপজেলা ভূমি অফিস ও বাঘা পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

এর আগে দুপুর সোয়া ১টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে বাজুবাঘা ইউনিয়নে ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক শেষেশাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।

ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান ফিরোজ আহমেদ রনজু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ফজলুর রহমান, সুফিয়া বেগম, মমতাজ বেগম,ফুলু বেগম, রতন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category