• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের মতবিনিময়

দিনকাল বিডি / ২৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় মতবিনিময় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথিন্দ্রনাথ।
প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন,মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে, ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্রও নির্মান করা হয়েছে। এটা দ্রুত চালু করতে হবে। চালু করতে সকল সহায়তা করা হবে। এখানে অনেক দিন থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়না। খুব শীর্ঘ্রই নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাকে আবাসন তৈরী করে দেওয়া হবে। ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেশে আবাসন নির্মাণ করা হয়েছে। যারা এ সুবাধা থেকে বাদ রয়েছে, তাদেরকেও পর্যায়ক্রমে দেওয়া হবে।
উপজেলা দপ্তর প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরির সুবাদে নিজের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। মুনুষকে ভালবেসে চাওয়া পাওয়ার বাইরে থেকে আমাদের কাজ করে যেতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে মতবিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলেয় আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category