• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় কমিউনিটি পুলিশিং ডে’২২ উদযাপন

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
‘‘ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এ শ্লোগান সামনে রেখে বাঘায় কমিউনিটি পুলিশিং ডে’২০২২ এর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের কাজে জনগনের আস্থা,অংশগ্রহন, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ফলে মাদক,জঙ্গি,নারি নির্যাতনসহ অপরাধ প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভুমিকা পালন করছে।
শনিবার (২৯-১০-২২) সকালে বাঘা থানার আয়োজনে,র‌্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন,রাজনৈতিক,সামাজিক,জনপ্রতিনিধিরা। এর আগে অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বেলুন উঠিয়ে কমিউনিটি পুলিশিং ডে’২০২২ এর উদ্বোধন ঘোষনা করেন।
ওসি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে,সাধারন সম্পাদক আব্দুল হালিম মোল্লা (অবসরপ্রাপ্ত শিক্ষক),আ’লীগ নেতা অধ্যক্ষ নছিম উদ্দীন,ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান,জাহিদুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল করিম। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category