• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় চৌদ্দ বছরের ছেলেকে কুপিয়ে জখম, একশ’র উপওে সেলাই নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বাপের বাগড়ায় ১৪ বছর বয়সী ছেলে মৃদুল আহম্মেদ ওরফে দিপুকে কুপিয়ে জখম করেছে, প্রতিবেশী নবাব প্রামানিক ওরফে লবা ও তার দুই ছেলে রেজাউল প্রামানিক ও রবিউল প্রামানিক । গুরুতর আহত দ্বিপু হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শরীরে একশ’র উপরে সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন,দিপুর সহোদর ভাই মিশন ফকির। গত বুধবার (৩০মে) রাতে ফতেপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দিপুকে কুপিয়ে জখম করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মমিন ফকিরের ছেলে।

শুক্রবার (৩১-০৫-২০২৪) রবিউল প্রামানিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের বাসিন্দা। জানা যায়, ২সপ্তাহ আগে কে বা কাহারা নবাব প্রামানিক ওরফে লবার বাড়ির আঙিনার খড়ির পালায় আগুন ধরিয়ে দেয়। এতে দিপুর পরিবারকে সন্দেহ করে নবাব প্রামানিক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে দিপুকে কুপিয়ে জখম করা হয়।

দিপুর বাবা মমিন ফকির বলেন, বাজার থেকে আগে দিপু বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। তার কিছুক্ষন পরে আমিও বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে দেখি ছেলে দিপু রক্তাত্ত শরীরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রামেক হাসপাতালে পাঠান।

মামলার পর আতœগোপনে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। মামলায় রবিউল প্রামানিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দু’জন পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category