• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার মামলায় এজাহার নামীয় আসামী ১১২ জন,অজ্ঞাত ১৫০ জন

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলার ঘটনায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) রাতে ফখরুল হাসান (বাবলু) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
ফখরুল হাসান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর শুনে বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তার দাবি,তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন ককটেল হামলা ও পিস্তুলের গুলি ছুঁড়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো অবিস্ফোরিত ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু ককটেল কি-না, বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর জানা যাবে। দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। মামলার ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওয়া গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category