• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় শিক্ষাবিদ নাছিম মালিথার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৬০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় শিক্ষাবিদ,কবি,রবীন্দ্র গবেষক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাছিম মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০-১০-২০২২) বিকেলে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটির আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান,রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলুর সভাপতিত্বে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত হয়ে তাঁদের প্রিয় শিক্ষকের অবদানের কথা তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রিয় শিক্ষককে স্বরণ করেন তার ভাগিনা কলেজ শিক্ষক আকতার বানু,বোন নাজমা আলম।

প্রভাষক আব্দুল হানিফ ও সুরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ,অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ ,বীর মুক্তিযোদ্ধা লেখক আজিজুল আলম, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. জুলফিকার আলী, রাজশাহী কলেজের অধ্যাপক আনিসুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা, প্রভাষক আমিরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, বীর মুক্তি যোদ্ধা শফিউর রহমান শফি , শিক্ষক বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাদের কথায় উঠে আসে, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই দিতে হবে। তবে তাঁরা এটাও মনে করে দেন, বর্তমানে শিক্ষাব্যবস্থা গভীর সংকটে পতিত হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষকদেরও দায় আছে। তাই এর পরিবর্তনের জন্য অন্যদের পাশাপাশি শিক্ষকদের বড় ভূমিকা পালন করতে হবে। নাছিম মালিথার মতো আদর্শ শিক্ষক হতে হলে বাড়িতে লাইব্রেরি গড়ে তুলে বই পড়ার পরামর্শ দেন।

বক্তারা বলেন,শিক্ষক মাত্রই পরম প্রদ্ধেয় ব্যক্তিত্ব। তবে তাঁদের মধ্যেও কিছু শিক্ষক একেকজন শিক্ষার্থীর জীবন ও মননে গভীর ছাপ রাখেন। কর্মের কারণে তাঁরা শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠেন অতি প্রিয়। জীবনভর সেই সব প্রিয় শিক্ষকের কথা মনে থাকে। সেই প্রিয় শিক্ষকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভার আয়োজন করে বাঘা উপজেলা নাগরিক কমিটি। পরে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category