• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির সভাপতিত্বে সভায় বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায়, কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছরের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। তিনি বলেন, “জাতির গর্বিত সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে সমাজের সেবক হিসেবে কাজ করতে পারলে আপনাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী, বীর মুক্তিযোদ্ধা বেসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লালু, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শুকচান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা দেসের আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজ গাজী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা লাল চাঁন ফকির।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category