• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বার্ষিকীর মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠান।

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ স্বপ্ননীল স্বীকৃতি সাহিত্যচর্চা পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক গুণীজন সম্মাননা দেয়া হয়েছে।

স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ষষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব আজম মন্ডল রানাকে এই সম্মাননা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বিশিষ্ট সাহিত্যনুরাগী এস.এম মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক শিক্ষাবিদ,আইনজীবী ও সাংবাদিক ডা.মুহাম্মদ আবু তাহের,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব আজম মন্ডল রানা ও অন্যান্য আলোচকবৃন্দ।

অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও সমাজসেবক গুল আফরোজ আহমেদ। অনুষ্ঠান শেষে স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের পক্ষ থেকে সমাজ সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক গুণীজন সম্বর্ধনায় আজম মন্ডল রানাকে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য যে,আজম মন্ডল রানা দীর্ঘ এক যুগ ধরে সমাজের অসহায়,অবহেলিত ও নিপীড়িত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। এবিষয়ে আজম মন্ডল রানার অনুভূতি জানতে চাইলে তিনি জানান,আমি খুব ক্ষুদ্র মানুষ। সমাজের অসহায়-অবহেলিত মানুষদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।জানিনা কতটুকু পেরেছি।তবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবো সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করার।

তিনি আরো বলেন,আজকের এই পুরস্কার ও সম্মাননা আমাকে আগামীতে আরো অনুপ্রারিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category