• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বালুবাহি ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
বালুবাহি ট্রাক্টর উল্টে বালুচাপায় চালক সজিব হোসেন (১৮) নামে এক চালকের মৃত্য হয়েছে। নিহত সজিব হোসেন বাঘা উপজেলার কলিগ্রাম (সড়কঘাট) এলাকার হাবিবের হোসেনের ছেলে। বুধবার মহান মে দিবসের প্রথমদিন ভোরে পাবনা সদর থানার দোগাছি ইউপির দোগাছি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সজিব হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, পাবনায় ট্রাক্টর মালিকের চালক হিসেবে কাজ করতো।

পাবনা সদর থানার সহকারি পরিদর্শক (এসআই) জয়ন্তী চন্দ্র বর্মন জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই সে মারা যায়। অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে সুরতহাল রিপোর্টসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদিন বিকেল ৫টায় সজিব হোসেনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাক্টর আটক করা যায়নি বলেও জানান তিনি।

নিহতের পিতা জানান, রাত ৯টায় নিজ এলাকার কালিদাসখালি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category