• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃজেলা বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়ার লক্ষ্যে একটি মহলের অপতৎপরতার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের অভিযোগ তুলে ইতোমধ্যে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করা হয়েছে।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসে নিয়মিত ৬০ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা হয়রানির অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছেন।

একাধিক যাত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই সেবাটি বন্ধ করতে চায়। বাস্তবে এখানে কোনো অনিয়ম নেই বলেও তারা জানান।

অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বাস সার্ভিস বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন তারা। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হবে এবং বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

নেত্রকোনা বিআরটিসি কাউন্টারের ম্যানেজার কামরান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কি না, তার সঠিক জবাব যাত্রীরাই দিতে পারবেন। একটি পক্ষ দলীয় পরিচয় ব্যবহার করে বাস সার্ভিসটি দখলে নিতে চাওয়ায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থে চালু থাকা এই গুরুত্বপূর্ণ পরিবহন সেবাটি সচল রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি। অন্যথায় একটি মহলের ষড়যন্ত্রে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category