• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিএনপির সমাবেশে পুলিশ হত্যা বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা। শনিবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি- জামায়তের সন্ত্রাসী কর্তৃক দেশ প্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের বিচার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হত্যাকারীদের বিচার ও ফাসির দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু , বীর মুক্তিযোদ্ধা আমির খসরু, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মহিদুল ইসলাম মুকিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডবাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির , সহ-সভাপতি খ,ম মাহবুব রহমান বাদল , সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লিমন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শাহীন হালদার, সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু প্রমূখ।।
বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো অপশক্তিকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় যেতে দিবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category