• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

দিনকাল বিডি / ২৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ষষ্ঠীতলা, অলকার মোড়, সাহেববাজার, কুমার পাড়া, আলুপট্টি সহ অন্যান্য প্রধান পূজা মণ্ডপগুলোতে নেতা-কর্মীদের সাথে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক মেয়র ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নেতা ও তিনবারের রাসিক (১৩ নং ওয়ার্ডের) জনপ্রিয় সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, রাসিক (১২ নং ওয়ার্ডের) সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার- সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা।

মণ্ডপ পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সকলের সাথে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category