• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিচার না পেলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন

দিনকাল বিডি ২৪ / ২৬২ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় তিনি এ কথা বলেন।

জানা গেছে, সোমবার প্রতীক বরাদ্দের পর বিকেল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব চৌধুরীর সমর্থকদের ওপর হামলা করে। এর প্রতিবাদে ওই দিন রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব।

জানা গেছে, সোমবার প্রতীক বরাদ্দের পর বিকেল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব চৌধুরীর সমর্থকদের ওপর হামলা করে। এর প্রতিবাদে ওই দিন রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের লোকেরা মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লজিককে হত‍্যার উদ্দেশ‍্যে হামলা করা হয়। এতে ৮ জন নেতাকর্মী আহত হয়। এর মধ‍্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি যে দিন থেকে প্রার্থী হয়েছি সেদিন থেকেই আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে।

এর পরিপ্রেক্ষিতে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নেতাকর্মী নিয়ে অবস্থান করছি। রিটার্নিং কর্মকর্তা আমাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সুষ্ঠু ভোট ও নেতাকর্মীদের নিরাপত্তা দিতে না পারলে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে আমি আত্নহত‍্যা করব বলে ঘোষণা করলাম।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category