• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপ (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানাগেছে, বারনই নদীর তীরবর্তী এলাকায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এ নিয়ে কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণির ক্লাসরুম দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজ নিজ আসনে বসে। হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন সাপ দেখতে পায়। শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category