• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বৃদ্ধা গোলেনুর ও রোকেয়ার সুখের ঠিকানা নাচোল

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হুলাশপুরের আশ্রায়ণ প্রকল্পের একটি বাড়ি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মেহাইমেনা শারমীনের মানবিক প্রচেষ্টায় তিন প্রজন্মের মা-মেয়ের আজ সুখের ঠিকানায় পরিনত হয়েছে। স্বামী পরিত্যাক্তা রোকেয়া খাতুন(২৬) বৃদ্ধা মা গোলেনুর বেগমের আশ্রয়ে সাত বছরের কন্যা অহিদাকে নিয়ে দুঃখের সাগরে ভাসছিল।

পিতা আবুল হেসেন অসুস্থ ও শয্যাশায়ী। একমাত্র অবলম্বন বৃদ্ধা মা গোলেনুর বেগম(৬৮) স্বামী পরিত্যক্তা রোকেয়াকে নিয়ে দিনরাত দুশ্চিনায় ছিলেন। অন্যের বাড়িতে কাজ করে গৃহহারা মা-মেয়ে ও নাতনীর পেট চলতো। অন্যের ঘরের পাশে একচালা তুলে রাত যাপণ করতো মা-মেয়ে-নাতনীকে নিয়ে। দুশ্চিন্তায় গোলেনুরের রাতে ঘুম হতোনা। একটি বাড়ি ছিল বৃদ্ধা গোলেনুর ও স্বামী পরিত্যাক্তা রোকেয়ার দুঃস্বপ্ন। মা-মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের একটি বাড়ির জন্য আবেদন করে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের নিকট।

আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নাচোল ইউপির হুলাশপুরে ৮নং বাড়িটি বরাদ্দ দেন অসহায় মা-মেয়েকে। স্বামী পরিত্যক্তা রোকেয়া খাতুন ও তার মা গোলেনুর বেগম ওই বাড়িতে হাস-মুরগী পালনের পাশাপাশি বাড়ির পাশের মাত্র এক শতাংশ ফাঁকা যায়গাতে বেগুন, টমেটো, ঢেড়শ, পুঁই শাক, পালং শাক, পেঁপে ও দু’টি আমগাছ রোপন করে। ঘরের ও বারান্দার চালার উপর শিম লাগিয়ে বাড়ির পাশের পুকুর থেকে পানি সেচ দিয়ে দিনরাত পরিশ্রম করতে থাকে রোকেয়া। ২মাসের মধ্যেই রোকেয়ার জীবনযুদ্ধ স্বার্থক হয়।

মা-মেয়ে বাড়ির ব্যবহারের উদ্বৃত্ত সব্জি প্রতিবেশীদের নিকট বিক্রি করতে থাকে। অল্প দিনেই সফলতার মুখ দেখে স্বামী পরিত্যক্তা রোকেয়া খাতুন। শাক-সব্জি বিক্রি করে দু’টি ছাগলও ক্রয় করেছে। একটি ছাগলের বাচ্চাও হয়েছে। রোকেয়া মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পে তাদেরকে একটি বাড়ি দেওয়ার জন্য নাচোল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। হুলাশপুরের আশ্রায়ণ প্রকল্পে একটি বাড়ি পেয়ে এখন তিন প্রজন্মের মা-মেয়ে আজ সুখের ঠিকানা খুঁজে পেয়েছে। স্বার্থক হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়হীনদের জন্য “আশ্রায়ণ প্রকল্প”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category