• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায়

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। এক ফোঁটা বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে মানুষ বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে টানা দাবদাহ থেকে মুক্তি কামনায় সালাতুল ইসতিসকার( বৃষ্টি প্রার্থনার)নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক এইচ,এম মাজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ বৃষ্টি প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের বারকাতুল্লাহ। নামাজ শেষে মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেন তারা।

(২৫ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার মুসল্লিগণও অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. আব্দুল জলিল। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী শাখার কর্ম পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক এইচ,এম মাজহারুল ইসলাম বলেন, প্রচণ্ড গরম, তীব্র তাপ প্রবাহের মানুষের চলাচল কষ্ট হচ্ছে এবং বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে পড়ছে।

এজন্য অতিরিক্ত দাবদাহ ও খরা থেকে বাঁচতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা জামাতের আয়োজনে নানা বয়সী মুসল্লী দুই রাকাত নামাজ শেষে দুই হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। ইসতিসকার নামাজের ইমাম মাওলানা মো.আব্দুল জলিল বলেন, অতিরিক্ত গরমে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ সালাতের মাধ্যমে বৃষ্টি চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে ইসতিসকার সালাত আদায় করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category