• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমম্বয়ক এম এ সালাম।
কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিাত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের উপাদক্ষ্য মোঃ হাসিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, শেখ নজরুল ইসলাম প্রমুখ।

এসময় যুবনেতা আইউব আলী মোল্লা, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, জাসাস বাগেরহাট জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান,সম্পাদক নারগিস আক্তার লুনা, জিয়া পরিষদের আহবায়ক মোঃ হাছিবুর রহমান,জেলা মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সম্পাদক নারগিস আক্তার ইভা, যুবনেতা ওমরআলী মুন্না, ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিএনপি নেতা এম এ সালাম বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন প্রকার ভয়-ভীতির কারণ নাই।তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যার প্রমান এই সরকারের পতন। দেশব্যাপী ছাত্র আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারকে পতন হয়েছে। তাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার পরিবেশ ঠিকঠাক রাখতে যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপির এই নেতা।

এর আগে রাংদিয়া কলেজিয়েট স্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category