• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন শিক্ষক সংগঠনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিভিন্ন বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কমপক্ষে ৩০০জন শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সুপার মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারি সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমূখ।
বক্তাগণ বলেন, একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের অধীনে পরীক্ষা অথচ সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা হয়েছে। যা শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রধান অন্তরায়। দেশের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সকল শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি। পরে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সরকার প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category