• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্রসমাজের ৯ দফা দাবিও তুলে ধরবেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ সব শ্রেণি-পেশার নাগরিককে সহযোগিতা ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category