• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ব্যাগে মিললো ২০পিস স্বর্ণেরবার

দিনকাল বিডি / ২৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শার শালকোনা সীমান্ত এলাকা থেকে (২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী নারকেল বাড়িয়া থেকে এ স্বর্ণের চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত- আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০) কে পলাতক দেখিয়ে শার্শা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৯/০২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার আম বাগানের পাশে অভিযান পরিচালনা করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী গোলাপী রংয়ের একটি ব্যাগ সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্যে থেকে ২কেজি ৩৩০গ্রাম ওজনের ২০পিস স্বর্ণেরবার পাওয়া যায়।

যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।এ ঘটনায় জব্দকৃত স্বর্ণ শার্শা থানায় সোপর্দ করা হবে এবং একই সাথে পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category