• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে শুক্রবার দিনভর প্রতিবন্ধীদের মাঝে সময় কাটালেন সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক ভ্যালেরি অ্যান টেইলর। এ সময় তিনি উপজেলার ভরতপুর গ্রামে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কম্বল বিতরণ করেন। পরে তিনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বিশেষ অতিথি হিসাবে সিআরপির সমাজকল্যাণ বিভাগের ইনচার্জ মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল করিম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category