• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ভুয়া ও দ্বৈত ভোটার তৈরি করতে যেন কেউ না পারে সেদিকে নজর দিতে হবে মাও: আব্দুর রহিম

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাট সংবাদদাতা:

জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টীম সদস্য মাও: আব্দুর রহিম বলেছেন, আগামী ২ জানুয়ারী হতে নতুন ভোটার তালিকায় নাম অন্তভুক্তির কাজ শুরু হবে। এতে জামায়াত নেতাকর্মীদেরকে যথাযথ ভূমিকা রাখতে হবে। ভুয়া ও দ্বৈত ভোটার তৈরি করতে যেন কেউ না পারে সেদিকে নজর দিতে হবে। সৎ যোগ্য লোকদের নির্বাচিত করতে জামায়াত  নেতাকর্মীদেরকে মাঠে ময়দানে এখন হতে কাজ করতে হবে। তিনি শনিবার জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

 জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম। 

জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, শহর আমীর মাও: আনোয়ার হোসেন, সদর আমীর মাও: ইমরান হোসেন, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, শ্রমিক কল্যাণের ফেডারেশনের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, জামায়াত কর্মীদেরকে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে সমাজ কর্মী হতে হবে।  তিনি বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কালোবাজারি, মুনাফাখোর, দূনর্ীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে  জনকাংঙ্খা পূরণে এ সরকারকে কাজ করার আহবান জানান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category