• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ভূট্টা চাষে আগ্রহী চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বিস্তৃর্ণ চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের ভূট্টা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে। তবে জ্বালানি তেলে সহ কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় চাষাবাদে খরচ বেড়েছে বলে কিছুটা চিন্তিত কৃষকরা। ভূট্টা বিক্রি করে প্রত্যাশিত মূল্য পাবেন কি না এমন দুশ্চিন্তায়ও করছেন তারা। এদিকে স্থানীয় কৃষি অফিস থেকে সার, বীজ না পাওয়ারও রয়েছে অভিযোগ।
পাত্রখাতা এলাকার কৃষক আশরাফ আলী বলেন, দেড় বিঘা (১.৫বিঘা) জমিতে এবার ভূট্টা আবাদ করছি। এখন সব দ্রব্যমূল্যের যে হারে দাম বৃদ্ধি পেয়েছে। এতে দেড় বিঘা জমিতে প্রায় ১৫/১৬ হাজার টাকা খরচ হবে। তবে যদি কৃষি অফিস থেকে বীজ ও সার পেতাম তাহলে অনেক খরচ কমে যেত।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের চেয়ে এ বছর ভূট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। যা গত বছরের চেয়ে অনেক বেশি। এবার ভূট্টার লক্ষ্যমাত্রা ছিলো ১৩শ ৫০হেক্টর জমিতে। তবে ইতিমধ্যেই ১৫শ হেক্টর জমিতে ভূট্টা আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা পার করেছে বলে জানিয়েছেন এই দপ্তর।
উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের খোদ্দবাশপাতার, খামার বাশপাতার এলাকায় অন্য এলাকার থেকে তুলনামূলক বেশি ভূট্টা আবাদ হয়েছে বলে জানা গেছে।

অষ্টমীরচর ইউনিয়নের মুদাফৎকালীকাপুর এলাকার আছান আলী বলেন, এবছর ১৪বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। ভূট্টা কাটা পর্যন্ত বিঘাপ্রতি প্রায় ২০ হাজার টাকা করে খরচ হবে। যা তুলনামূলক বেশি। কারণ, এখানকার ডিলাররা পর্যাপ্ত পরিমাণে সার দিতে পারে না। যেখানে প্রয়োজন ৩/৪ বস্তা (৫০কেজি) সেখানে ২বস্তা দেন। ফলে বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এখন আবাদ ভাল হলেও পরবর্তীতে সঠিক মূল্যে বিক্রি করতে পারব কি না সেটা নিয়েই চিন্তায় আছি।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, এবার লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি জমিতে ভূট্টার চাষ হয়েছে। যা গত মৌসুমের থেকে অনেক বেশি। চরাঞ্চলের যেসব এলাকায় কাশফুল ছিলো এবার সেসব জমিতেও ভূট্টা চাষ হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের চিলমারী, অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা জুড়ে ভূট্টার খেত।

কৃষি অফিসার আরও বলেন, এবার প্রায় সাড়ে চারশ কৃষক কে প্রণোদনার বীজ ও সার দেয়া হয়েছে। তবে সবাই কে দেয়া সম্ভব হয়নি। এখনো চলমান রয়েছে। আস্তে আস্তে সবাইকে এই প্রণোদনার আওতায় নেয়া হবে। এ বছর অষ্টমীরচর ইউনিয়নের তুলনামূলক ভাবে অনেক বেশি জমিতে ভূট্টার চাষ হয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। সেই সাথে আবাদ কিভাবে ভাল হবে সেই পরামর্শ গুলোয় দিয়ে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category