• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারের অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে আগুণ!

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী নগরীর অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক
পোলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে মতিহার থানাধীন কাজলা
অক্ট্রয়মোড়ের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় মসজিদ-মুখি
মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে
যায়। পরে মুসল্লি, স্থানীয়রা বালি ও পানি ছুড়ে দুপুর দেড়টার দিকে আগুন
নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দু’টি বৈদ্যুতিক পোল পাশাপাশি এবং
ট্রান্সফরমার বসানো স্থানে মাকড়াশার জালের মতো ছড়ানো ইন্টারনেট ও
ডিস লাইনের তারের ছড়াছড়ি। মূলত সেই স্থানেই অগ্নিকান্ডের ঘটনা
ঘটেছে। পরে ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে, ফায়ার সার্ভিসের কর্মীরা
পয়ে হেঁটে ঘটনাস্থলে যান এবং তাদের গাড়ি সেই রাস্তায় প্রবেশ করবে না
মর্মে। কিন্তু এই রাস্তাটিতে দিন রাত মালবাহি ট্রাক যাতায়াত করতে দেখা
যায়। তবে অগ্নিকান্ডের ঘটনায় বেশ কিছু বৈদ্যুতিক, ডিস লাইন ও
ইন্টানেটের তার পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।
একাধীক স্থানীয়রা জানায়, নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে গলির এই
রাস্তায় যত্রতত্র ডিস লাইন এবং ইন্টারনেটের তারের কারনে ভারী যানবাহন
প্রবেশে বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সময় ট্রাকে বেঁধে বৈদ্যুতিক তার
বেঁধে ছিড়ে যায়।
তারা আরও বলেন, বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দীর্ঘদিন যাবত
ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি পাওয়ার হাউজকে বার বার জানালেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে
দৃশ্যমান কোন ব্যবস্থা নিয়ে দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category