• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারি লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোসাঃ লিলি বেগম (৬০) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আরএমপি পুলিশের বিশেষ মাদক বিরোধী টিম।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।

গ্রেফতার মোছাঃ লিলি বেগম (৬০), তিনি মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে লিলি বেগমকে করে। পরে তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার জব্দ করা হয়।

অভিযান শেষে লিলি বেগমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category