• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মতিহারে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করলো জনতা

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ নেতা মোঃ মৃদুলকে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে  জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড় থেকে আটক করা হয়। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন মতিহার থানা অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আশিক, এসআই আমানত ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতার মোঃ মৃদুল, সে মহানগরীর মতিহার থানার কাজলা প্রাইমারী স্কুল এলাকার মোঃ মুকুটের ছেলে। সে মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক। 

বুধবার  দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক। তিনি জানান, একাধীক মামলার আসামী মৃদুল। বিগত দিনে আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন সময় নিজ এলাকায় ব্যপক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র/জনতার আন্দোলনে ছাত্র/জনতার উপর হামলা, ককটেলের বিষ্ফোরণ ও অগ্নেয় অস্ত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। এছাড়াও গত ৪ আগষ্ট সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে হামলা ভাংচুর চঅরাণোর অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category