• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মতিহারে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী ব্যাটালিয়নের
(১ বিজিবি) তালাইমারী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি
ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।
রবিবার (১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় দিকে
মেহগুনি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, মতিহার থানার ডোগারঘাট এলাকায়
চোরাচালান দমন অভিযান চালানোর উদ্দেশ্যে একটি
আভিযানিক দল রাতের আঁধারে বাগানের ভেতরে ওঁৎ পেতে
অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা দেখতে
পায়Ñকয়েকজন চোরাকারবারী চারটি ভারতীয় মহিষ নিয়ে
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে।
চোরাকারবারীরা বিজিবির দৃষ্টিসীমায় আসার পর তাদের
আটক করতে ধাওয়া করা হলে তারা মহিষগুলো ফেলে রাতের
অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা
মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক করে।
আটককৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া
হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category