• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মতিহারে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু, পরিচয় জানতে চায় পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪২) এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হয়েছেন। নিহত মানসিক প্রতিবন্ধীর পরিচয় জানতে চায় আরএমপি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে গ্যাস পাম্পের কাছে তার পড়ে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) , মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, প্রায় ১০-১২ দিন যাবত খড়খড়ি এলাকায় নিহত মানসিক প্রতিবন্ধী নারী এসে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাঁর নাম ঠিকানা জানতে চাইলে সে কোনো কথা বলে না বলে জানা যায়। মহিলাটি রাতে মহাসড়কে হাঁটাহাঁটি করত।

শুক্রবার সকাল ৬ টায় ওই মহিলার লাশ নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে জানান। ‘৯৯৯’-এর ফোন পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।

মহিলাটির মাথা ও পা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে আসা কোনো ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যপারে মতিহার থানায় সড়ক পরিবহণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিহত মানসিক প্রতিবন্ধী মহিলার পরিচয় অথবা বঘর-বাড়ীর সন্ধান পেলে অফিসার ইনচার্জ (ওসি) মতিহার থানার মোবা: ০১৩২০-০৬১৬২৩ ও আরএমপি কন্ট্রোল রুম, মোবা: ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নগর পুলিশের মুখপাত্র ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category