• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মতিহার থানার বিতর্কীত এসআই আশিক সাময়িক বরখাস্ত

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার বিতর্কীত সেকেন্ড অফিসার এসআই এ.টি.এম আশেকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) অপরাহ্নে তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত (২১ ফেব্রুয়ারী) “চালান দেওয়া আসামী পথে থেকে ফিরিয়ে থানায় নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ মতিহার থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ একাধীক অনলাইন নিউজ পোর্টাল ও সাপ্তাহিক বাংলার বিবেক, দৈনিক বার্তা পত্রিকা-সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটিঁ সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের দৃষ্টি গোচর হলে। 

মতিহার থানায় কর্মরত এ. টি.এম আশেকুল ইসলাম, বিপি-৮৮১৪১৬৬৩৪৪, কমিশনার আদেশ নং-১১৬২ তারিখ-০১/৩/২০২৫ মূলে বর্ণিত এসআই’কে প্রশাসনিক কারণে পুলিশ লাইন্স, আরএমপি, রাজশাহীতে সংযুক্ত করে অবিলম্বে সংযুক্তকৃত কর্মস্থলে যোগদানের আদেশ প্রদান করা হয়। 

বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিতে বিভিন্ন সময়ে কন্ট্রোলরুমের মাধ্যমে বার্তা প্রদান করা হলেও ছাড়পত্র গ্রহণ না করায় খারক নং-৪৪,০১,০০০০,৯৮৮.১৬.৭০৭.২৫.২০৯২ তারিখ-১৯/৩/২০২৫ মূলে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে ১৯/৩/২০২৫ তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয় এসআই আশিককে। কিন্তু তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে বদলির আদেশ বাতিলের জন্য বিভিন্নভাবে অনৈতিক তদবির করছেন; যা উর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশের প্রতি অবজ্ঞা, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থি ও অসদাচরণের সামিল এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় উপরোক্ত কার্যকলাপের প্রেক্ষিতে এসআই এ.টি.এম আশেকুল ইসলাম, বিলি-৮৮১৪১৬৬৩৪৪’কে পুলিশ রেগুলেশন, ১৯৪৩ এর প্রবিধান ৮৮০ মোতাবেক গত বৃহস্পতিবার (২০ মার্চ) অপরাহ্নে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করেন কতর্ৃপক্ষ।

সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত থাকবেন এবং বিএসআর-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। সেই সাথে তঁার ভোগরত নৈমিত্তিক ছুটিও বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category