• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক

দিনকাল বিডি / ৪৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক হয়েছে বারো লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল। গতরাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে এসব মালামাল জব্দ করেছে বিজিবি।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী, নলকুড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় অভিযানে ভারতীয় গরু ৬টি, জনসন বেবি লোশন ৬১৪ পিস, জিলেট ব্লেড ৫০ হাজার পিস এবং একটি মোটরসাইকেলসহ সর্বমোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।

ময়মনসিংহ -শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category