• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মরিচ ক্ষেতে পুঁতে রাখা ৮০পিস স্বর্ণেরবার উদ্ধার

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে (৯ কেজি ২৮০গ্রাম ওজনের ৮০ পিস) স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার শাহজাদপুর সড়কের ম্যাশমপুর গ্রামের একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ সোনার একটি চালান পাচারের উদ্দেশ্যে চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত দিয়ে ভারতে যাবে।

এ সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের ম্যাশমপুর গ্রামের রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে বাংলাদেশের ৩০০ গজ অভ্যন্তরে মেইন পিলার ৩৮টি পিলার ৮৫ এর পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে যায়।

পরে ওই মরিচ ক্ষেতে মাটিতে পুঁতে রাখা দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দিয়ে মোড়ানো চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায় যা থেকে ৮০পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ৯কেজি ২৮০ গ্রাম।তিনি আরও বলেন,পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ন চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category