• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মসিকের নোটিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ

দিনকাল বিডি / ২৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ৭ জুন, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিল্ডিং কোড বিধিনিষেধ অনুসরন না করেই বহুতল ভবন নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ বন্ধে একাধিকবার নোটিশ দিলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে নির্মাণ কাজ।

নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ১৬ জুবলীঘাট এলাকায় বিল্ডিং কোড বিধিনিষেধ না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন তৈমুর রেজা।

সুত্র জানায়, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ১৬ জুবলীঘাট এলাকায় বিল্ডিং কোড বিধিনিষেধ না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় তৈমুর রেজা। বিষয়টি জানতে পেরে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। কিন্তু তিনি কোন নিষেধ না মেনে ভবন তৈরীর কাজ চালু রাখেন। এই ঘটনার পর গত ১২ এপ্রিল নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নোটিস দেন। কিন্তু সেই নোটিস না মেনে তৈমুর রেজা কাজ চালিয়ে যান। পরে আবারও ১০ মে কাজ বন্ধ রাখার নিমাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এবিষয়ে জানতে ভবন মালিক তৈমুর রেজার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে নিমার্ণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাকে দুইবার নোটিস দেয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category