• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদবেপুরে অধকিতর গুরুত্বর্পূণ র্দুগা মন্দরিে অতরিক্তি নিরাপত্তা ব্যবস্থা

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

গৌতম কুমার মহন্ত ঃ নওগাঁর মহাদেবপুরে সারাদেশের মতো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব গতকাল ১ অক্টোবর শনিবার সকালে ষষ্ঠী তিথিতে ৫ দিনব্যাপী এ ধর্মীয় উৎসব শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এ উৎসবকে ঘিরে উপজেলার সদরসহ ১০ ইউনিয়নে ১৫৪ টি স্থায়ী এবং অস্থায়ী দুর্গা মন্দিরে নিঃছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী।পুজা শুরুর পর থেকে মন্দিরে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ পূর্ণার্থীদের পাশাপাশি দর্শনার্থী হিসেবে অন্যান্য সম্প্রদায়ের শতশত মানুষ ভিড় করছে। দেশের অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক দুর্গা পুজো হচ্ছে দাবী করে উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল বলেন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপুর্ণ এবং সুন্দর পরিবেশে উপজেলার ১০ ইউনিয়নে ১৫৪ টি মন্দিরে দুর্গা পুজা হচ্ছে। উপজেলা শহরের কাচারীপাড়ার দূর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস বলেন বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত নির্দেশনা মানতে গিয়ে বিগত বছরের চেয়ে এবছর মন্দির গুলোতে আলোক সজ্জায় ব্যায় বেড়েছে কয়েক গুণ। আলোক সজ্জার ধারা বাহিকতা ধরে রাখতে বিদ্যুতের বিকল্প হিসেবে প্রায় প্রতিটি মন্দিরেই জেনারেটরের ব্যাবস্থা রাখা হয়েছে। উপজেলার কয়েকটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থার সহায়ক হিসেবে সিসি ক্যামেরা বসানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন আসন্ন শারদীয় দুর্গোৎসবে কতিপয় ধর্মান্ধ গোষ্ঠীর মদদপুষ্ট একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টের চক্রান্ত করছে। তাদের সেই চক্রান্ত যাতে সফলতা না পায় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পুজা মন্দির কমিটির নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজম উদ্দিন মাহমুদ বলেন এ উপজেলায় ১৫৪ টি দুর্গা মন্দিরের মধ্যে ৩৫ টি মন্দির অধিকতর গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মন্দিরে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং আনসার ভিডিপির সদস্য মোতায়েন রয়েছে। জেলার সদরসহ ১১ উপজেলার দুর্গা পুজা মন্দিরে নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি নেয়া আছে দাবী করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ রশিদুল হক রাশেদ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন স্বার্থনেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনিষ্ট করতে না পারে সে লক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন দলীয় নেতা-কর্মীদের সর্তক থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতার আহবান জানিয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category