• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।১২ মে সোমবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড মাছ চত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।

এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতির (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবীতে বক্তব্য রাখেন, এ পথসভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মাদ শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য হাফেজ মাওলানা মোঃ উমর আলী, নওগাঁ জেলা শাখার যুগ্ম সেক্রেটারী প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর
উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’আরিফুল, বাংলাদেশ মুজাহিদ কমিটির মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের ফারুকী প্রমূখ।

ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি যুবায়ের আহম্মেদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা নাসির বীন আসগরী, সহসভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি মাওলানা জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ সুমোন হোসেন, ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহিনুর রহমান শাহিন। এ পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ, সংগঠনটির উপজেলার ১০ ইউনিয়নের সদস্যবৃন্দ, সহযোগী সংগঠনের সদস্যগন এবং ইসলাম ধর্মের অনুসারী অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category