• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে কৃষি ঋণ মেলার সমাপনী দিনে দেড় কোটি টাকা ঋণ বিতরণ

দিনকাল বিডি / ৪২১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে কৃষি ঋণ মেলায় কৃষকদের মাঝে দেড় কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর সোমবার এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রথম সোনালী ব্যাংক লিমিটেড, দ্বিতীয় কর্মসংস্থান ব্যাংক এবং তৃতীয় স্থান পেয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্টল। মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল হিসেবে প্রথম স্থানের সোনালী ব্যাংক লিমিটেড মহাদেবপুর শাখা ব্যাবস্থাপক (ম্যানেজার) মোঃ মিজানুর রহমানসহ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অধিষ্ঠিত ব্যাংক গুলোর সংশ্লিষ্ট শাখা ব্যাবস্থাপক ও ম্যানেজারদের হাতে ক্রেস্ট তুলে দেন,নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ। উপজেলা প্রশাসন আয়োজিত গত ৭ নভেম্বর এ কৃষি ঋণ মেলা- ২০২২ এর উদ্বোধন করেন নওগাঁর এডিসি রাজস্ব বাবু মিল্টন চন্দ্র রায়।মেলায় সরকারি ও বেসরকারি সর্বমোট ১৫ টি ব্যাংকের স্টল দেয়া হয়ে।এদিন সকাল ১১ টায় সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান এর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ, নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁর ডিজিএম মোঃ ওলিউজ্জামান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ উপজেলার ১১২ জন কৃষকের মাঝে ১ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন।ঋণ বিতরণ শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য সরকারী কর্মকর্তাগন মেলায় ব্যাংক গুলোর দেয়া স্টল পরিদর্শন করেন এবং সার্বিক বিবেচনায় ১৫ টি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড মহাদেবপুর শাখার স্টলকে শ্রেষ্ঠ স্টল ঘোষণা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category