• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুর-অগ্নীসংযোগের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যাক্তির সদ্য নির্মিত টিনসেডের বসতঘর ভাংচুর ও অগ্নীসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামে। অভিযোগসূত্রে জানা গেছে, কচুকুড়ি গ্রামের মৃত সমছের আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাইদুলের সাথে গণেশপুর গ্রামের প্রতিপক্ষ মৃত শরীফ উদ্দীনের ছেলে ফজলু (৪০) গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে শনিবার (২৫ মে) দিবাগত রাত ১২ ট ৪০ মিনিটের দিকে দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে জানান ভুক্তভোগীরা। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠ বিচার দাবি করেন।

বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। এব্যাপারে গণেশপুর গ্রামের প্রতিপক্ষ ফজলু (৪০) সহ অন্যান্যদের সাথে কথা হলে তারা জানান যে, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধকে ভিন্নখাতে প্রবাহের জন্য তারা উঠেপড়ে লেগে আছেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তাদেরকে ফাঁসাতেই এমনটি করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, এ ঘটনায় গণেশপুর গ্রামের ফজলু (৪০) কচুকুড়ি গ্রামের আব্দুস সালাম (৪৫),জয়নাল (৩৮),আজিজুল হক (৩৭), বিমান (৫২),দেলোয়ার (৪৮), গণেশপুর গ্রামের মোবারক (৫০), কচুকুড়ি গ্রামের মোশারফ (৩৫), হিরো (২৮) এবং গণেশপুর গ্রামের রেজাউল (২৬) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১১ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী জাহিদুল ইসলাম ওরফে জাইদুল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category