• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে জামায়াতের সমাবেশ

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাবেশে মিলিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সদ্য মনোনয়ন পাওয়া জামায়াতের এমপি প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমন প্রমুখ র‌্যালিতে নেতৃত্ব দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য জামায়াত নেতাকর্মী এতে অংশ নেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শহীদুল ইসলাম ফারুকী, নায়েবে আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্র শিবিরের
সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category