• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে দুই শতাধিক বিঘা জমির বোরো চাষে অনিশ্চিয়তা চাষীরা চরম বিপাকে

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের শর্ত ভঙ্গের অভিযোগে এসটিডবিøউ অগভীর নলকূপের বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনায় বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার খাজুর ইউনিয়নের হেলেঞ্চা ও হাতুড় ইউনিয়নের উখরইল মৌজার দুটি এসটিডবিøউ অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে ওই দুটি অগভীর নলকূপের আওতায় থাকা প্রায় ২শ বিঘা জমির বোরো চাষ নিয়ে চরম বেকায়দায় পড়েছে কৃষকরা।

মৌসুমের শুরতেই তাদের বোরো চাষের জমিতে সেচ দিতে না পারায় রোপনকৃত বোরো ধানের চারা মাঠ ফেটে চৌচির হয়েছে। একই সাথে ওই দুটি অগভীর নলক‚পের আওতায় থাকা অধিকাংশ জমিতে পানি দিতে না পারায় বোরো রোপন ও চাষে অনিশ্চিত হয়ে পড়েছে কৃষকরা। উপজেলার চাষীরা গভীর ও এসটিডবিøউ অগভীর নলকূপের আওতাধীন জমিতে বোরো ধান চাষে সেচ নির্ভর।

এলাকার বোরো চাষী হেনা মন্ডল, রানা হোসেন, বেলাল হোসেন, দ্বিজেন চন্দ্র বর্মন, কাওছার আলী, দ্বিবেশ চন্দ্র বর্মন ও আব্দুল হামিদ জানান, উপজেলার রনাইল গ্রামের ইউনুস আলী তার ব্যাক্তিগত মালিকানাধীন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এসটিডবিøউ অগভীর নলক‚প বিদ্যুৎ সংযোগ নেয়।

এবিদ্যুৎ সংযোগ নিয়ে বরেন্দ্র কর্তৃপক্ষে শর্ত অমান্য করে গভীর নলক‚পের আওতাধীন জমিতে সেচের পানি দেয়ার ঘটনায় বরেন্দ্র কর্তৃপক্ষ গত ১২ জানুয়ারি তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বোরো চাষাবাদের ভরা মৌসুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কৃষকরা বোরো চাষ নিয়ে চরম দুঃচিন্তায় পড়েছেন। বরেন্দ্র বহুমুখী উনয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, বিদ্যুৎ চালিত ওই দুটি অগভির নলকূপের মালিকরা শর্ত ভঙ্গ করায় উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুটি অগভির নলকূপ দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category